চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলিতে আহত ৫

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা

নোয়াখালীর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোটের সরঞ্জামাদি নিয়ে আসতে বাধা দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ বলছে, নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার সময় সরকারি মালামাল রক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি করেন। এতে বাধা প্রদানকারী ৫ জন আহত হন।

বুধবার (২৯ মে) রাত ৮ টার দিকে কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্যাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নোয়াখালীর সদর কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্যাকিয়া গ্রামের কবির (৩৩), মো. মান্না (২৩), মো. জামাল (৫০), মো. মান্নান (৩৩) ও মো. রাকিব (২১)।

জানা যায়, রাত ৮টার দিকে কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্যাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটগণনা শেষে ভোটের সরঞ্জামাদি প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে নিয়ে আসার পথে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নউর আলম সিদ্দিকী রাজুর ৪০-৫০ জন অনুসারী বাধা প্রদান করে। এ সময় সরকারি মালামাল রক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি করেন। এতে বাধা প্রদানকারী ৫ জন আহত হয়। আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। আহতরা সকলে বর্তমানে হাসপাতালের ১নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, গুলিতে আহত ৫ জন মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। আহতরা সকলে বর্তমানে হাসপাতালের ১নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলম ছিদ্দীকী বলেন, নিয়ম অনুযায়ী সব কেন্দ্রে ভোটগণনা করে প্রার্থীর এজেন্টের স্বাক্ষর নিয়ে ভোট ঘোষণা করে। শুল্যাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ঘোষণা না দিয়ে নিতে চাইলে আমার কর্মীরা বাধা দেয় পরে পুলিশ ও আনারস মার্কার লোকজন গুলি করে। এতে আমার পাঁচজন কর্মী আহত হয়। এই বুঝি নিরপেক্ষ অবাধ নির্বাচন?

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জেনেছি ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ফিরে আসার সময় ৪০-৫০ জন ব্যক্তি নির্বাচনীসামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশে প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় সরকারি সম্পত্তি রক্ষার্থে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসারের নির্দেশে পুলিশ সদস্যরা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে হামলাকারী ৫ জন আহত হন। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষিকার ঘরে নিখোঁজ মা-মেয়ের লাশ, যে তথ্য দিল পুলিশ

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

শাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৮ দফা ইশতেহার

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকলেও আসন পায়নি যে ২ দল 

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

খামেনির উপদেষ্টাসহ ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০

নিখোঁজের ২১ দিন পর মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, নোবেল পদক উপহার দিলেন মাচাদো

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

১৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

১৬

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৭

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

১৮

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১৯

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

২০
X