সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গায়ে হলুদের রাতে নিখোঁজ, ১৪ বছর পর ফিরলেন বাড়ি

বোনের সঙ্গে মোস্তাফিজুর রহমান খোকা। ছবি : কালবেলা
বোনের সঙ্গে মোস্তাফিজুর রহমান খোকা। ছবি : কালবেলা

গায়ে হলুদের রাতে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজের ১৪ বছর পর বাড়ি ফিরেছেন ফেনীর সোনাগাজীর মোস্তাফিজুর রহমান খোকা। সে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ মে) রাঙ্গামাটির তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ মোস্তাফিজুর রহমান (খোকা)-কে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মতিগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকার বোন রহিমা নাজমা বলেন, আমার ভাই ২০১০ সালে তার গায়ে হলুদের রাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য ফেনীর দিকে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করা হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও আর পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার বিষয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমাদের পাশের বাড়ির জামশেদ মিস্ত্রীর নাতি আকাশ রাঙ্গামাটিতে আমার ভাইকে দেখতে পায়। বিষয়টি আমাকে জানালে আমি তখন আমার ভাইকে ফিরে পেতে তার সহযোগিতা চাই। বুধবার ঠিকানা অনুযায়ী গিয়ে আমরা তাকে রাঙ্গামাটি তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকায় স্থানীয় মোস্তফা নামে এক ব্যক্তির বাড়িতে তাকে পাই। পরে তাদের সহযোগিতায় এবং আমাদের স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আমার ভাইকে বাড়িতে নিয়ে আসি।

নাজমা বলেন, আমার ভাই ১৪ বছর আগের কোনো ঘটনাই বলতে পারছে না। আমাদের ধারণা কেনাকাটা করার জন্য ফেনী যাওয়ার পথে হয়তো মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X