নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান অপশক্তি, তাকে রুখতে হবে : ওবায়দুল কাদের

নোয়াখালী জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
নোয়াখালী জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান বিদেশে বসে আন্দোলনের ডাক দেয়, তার ডাকে জনগণ আর সাড়া দেবে না। এ অপশক্তি লুটেরাকে রুখতে হবে।’

শনিবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চোখ শুকিয়ে এসেছে। আন্দোলনে জোয়ার নেই। রমজান গেলে বলে কোরবান, কোরবান গেলে বলে পরীক্ষা, সাড়ে ১৪ বছর কেটে গেল আন্দোলন হবে কোন বছর।’

আরও পড়ুন : আন্দোলনের পর নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি : কাদের

তিনি বলেন, ‘১৬ বছর আগে তারেক রহমান মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে গেছে। কিন্তু দেশের হাজার কোটি টাকা লুটপাট করে এখন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে দেশের জনগণ এ অপশক্তির ডাকে আর সাড়া দিবে না। তাকে রুখতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ‍ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিফ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

এর আগে দুপুরের পর নোয়াখালী পুলিশ লাইনসে নবনির্মিত চেতনায় বঙ্গবন্ধু ম্যূরালের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় জেলা পুলিশ কর্তৃক নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ওবায়দুল কাদের শিরোনামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X