সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা হবে নির্ঝঞ্ঝাট, উড়বে পুলিশের ড্রোন

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ। ছবি : কালবেলা

গত ঈদুল ফিতরের মতো এবারও উত্তরের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে বলে আশা করছেন হাইওয়ে ও ট্রাফিক পুলশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সব রুট স্বাভাবিক থাকায় এবার যানজট ও দুর্ভোগের আশংকা অনেকটাই কম বলে দাবি তাদের।

এদিকে দুদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা যায়। তবে কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি। সাকেক্স-২ প্রকল্পের আওতায় এসব রুট ৪ লেন মহাসড়কে উন্নীত করা কাজ শেষদিকে। এ কারণে দ্রুতবেগে গাড়ি চলাচল করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, জেলার সব রুট এখন স্বাভাবিক। তাই আশা করছি এবার কোনো প্রকার যানজট বা দুর্ভোগ হবে না। ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় পৌনে ৮শ পুলিশ মহাসড়কে দায়িত্বরত থাকবে। ঈদযাত্রা শুরুর দিন থেকেই মহাসড়ক মনিটরিংয়ের জন্য ওড়ানো হবে ড্রোন ক্যামেরা। বৃহস্পতিবার (১৩ জুন) রাত থেকেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়বে।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি এবারের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে। আমার আগেভাগেই প্রস্তুতি নিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার থেকে ড্রোন ক্যামেরায় মনিটরিং করা হবে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১০

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১১

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১২

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৪

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৫

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৬

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৭

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৮

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

১৯

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

২০
X