দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতি, গ্রেপ্তার ১

দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মোশারফ হোসেন। ছবি : কালবেলা
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মোশারফ হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কে টহল পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতি করতে গিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা দুই রাউন্ড কার্তুজ ভর্তি ১টি দেশীয় এলজি বন্দুক ও দুটি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানান দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া।

গ্রেপ্তার ডাকাতের নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাধারণের গাড়ি ভেবে থানার একটি টহল গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। টহল গাড়িতে থাকা এসআই আবদুল কাদের ও এসআই মিশন অস্ত্রসহ মোশারফকে হাতেনাতে আটক করে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন ডাকাতির কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সড়কে বিভিন্ন গাড়ি ও সিএনজি থামিয়ে ডাকাতি করাকালে সাধারণের গাড়ি ভেবে টহল পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করি। এ সময় গাড়ির ভেতর থেকে পুলিশ বের হয়ে বন্দুকসহ আমাকে ধরে ফেলে। আমার সঙ্গে আরও ৫-৬ জন ছিল। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা দৌড়ে পালিয়ে যায়।

দেবিদ্বার থানার এসআই আবদুল কাদের বলেন, নিয়মিত ডিউটি চলাকালে ডাকাত চক্রটি আমাদের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে আমি মোশারফকে দেশীয় বন্দুকসহ আটক করি। এ সময় আরও ৫-৬ জন ডাকাত অন্ধকারে পালিয়ে যায়।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র ডাকাত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অর্ধশতাধিক ডাকাতি করেছে বলে জানিয়েছে। তার সঙ্গে আরও ৫-৬ জন ছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। ডাকাত মোশারফের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তার কাছ থেকে কার্তুজ ভর্তি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। মোশারফসহ ৫ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় অস্ত্র ও ডাকাতির দুটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে বন্ধ থাকবে যেসব এলাকায় মার্কেট 

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

ইতিহাসের এই দিনে

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু

ছুটির সকালে ১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

১০

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

১১

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

১২

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

১৩

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

১৫

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

১৬

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১৮

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১৯

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

২০
X