কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সোয়াগাজী এলাকা এ দুর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়।

খাদেমুল বাহার বলেন, এ ঘটনায় ট্রাকে ভেতরে থাকা দুজন ঘটনাস্থলে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাকচালক ও চালকের সহযোগী হতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X