স্বপন কর্মকার, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১২:১৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছর মক্কায় হাজিদের সেবায় চাঁদপুরের মানছুর

পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত চাঁদপুরের মানছুর মাক্কী। ছবি : কালবেলা
পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত চাঁদপুরের মানছুর মাক্কী। ছবি : কালবেলা

টানা ১০ বছর ধরে পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। আল্লাহর ঘরের আগত অতিথিদের সেবায় নিয়োজিত এ যুবকের কাজে খুশি স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারীর ছেলে হাফেজ হাছান মানছুর মাক্কী বাংলাদেশের হজ মিশন ও পবিত্র মসজিদে হারামে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজিদের জরুরি চিকিৎসাসেবা, ভাষাগত সহায়তা ও হজ সম্পৃক্ত মাসলা-মাসায়েল জানিয়ে দিচ্ছেন।

এ ছাড়া হজ করতে গিয়ে যেসব হাজি অসুস্থ হয়ে পড়েন তাদের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেন মানছুর। হাজিদের কষ্টের কথাগুলো ভাষান্তর করে জানান এখানকার চিকিৎসকদের। এ ছাড়া আরবিতে চিঠি চালাচালিসহ অসুস্থ হাজিদের দেশে পাঠানো পর্যন্ত সব প্রক্রিয়াতে যুক্ত থাকতে হয় মানছুরকে।

হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী মোবাইল ফোনে কালবেলাকে জানান, টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেও ক্লান্তিবোধ আসে না। ‘আল্লাহর ঘরের মেহমানদের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, আজীবন আমি এ খেদমতে থাকতে চাই।

আয়নাতলী গ্রামের মো. মাসুদ আলম ও মো. রাকিবুল হাসান জানান, আমাদের গ্রামের সন্তান মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন। গ্রামবাসী হিসেবে তার জন্য আমরা গর্বিত।

চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর জানান, ‘আমাদের ইউনিয়নের আয়নাতলী গ্রামের যুবক হাফেজ মুহাম্মদ হাসান মানছুর পবিত্র মক্কায় হাজিদের সেবা করছেন যেটা অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করেছেন।’

তার স্বজনরা জানান, হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মুল কোরা) স্কলারশিপ পেয়ে সেখানে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা শেষ করেছেন। বর্তমানে তিনি পবিত্র মসজিদ আল হারাম, মক্কায় বাংলাদেশের হজ মিশনের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অনুবাদক হিসেবে সৌদি সরকার পরিচালিত দা’ঈ ইলাল্লাহতে, বাংলাদেশ হজ মিশন, কন্ট্রোল রুম পরিচালক, আন নূর হাসপাতাল, কিং আব্দুল্লাহ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল আজিজ হাসপাতাল আজইয়াদ হাসপাতাল ও সরকারি লোকাল হজ গাইড বাংলাদেশের অনুবাদক হিসেবে ১০ বছর ধরে কাজ করে আসছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১০

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১১

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১২

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৪

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৭

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৯

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

২০
X