সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের মৃত্যু শোকে মারা গেলেন ছোট ভাই

সীতাকুণ্ড একদিনের ব্যবধানে মারা যাওয়া মোবারক ও সাখাওয়াত। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ড একদিনের ব্যবধানে মারা যাওয়া মোবারক ও সাখাওয়াত। ছবি : সংগৃহীত

বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ব্যবধান ছিল ৫ বছরের। কিন্তু দুজনই পৃথিবীতে ছিলেন বন্ধুর মতো। হঠাৎ জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেলেন বড় ভাই। কিন্তু সেই মৃত্যু শোক সইতে পারলেন না তার ছোট ভাই। একদিনের ব্যবধানে মারা গেলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট ভাই। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামের আব্দুল গাফফার চেয়ারম্যানের বাড়িতে।

মারা যাওয়া দুই ভাই হলেন- বড় ভাই মোবারক হোসেন (৩৫) ও ছোট ভাই সাখাওয়াত হোসেন (৩০)। তারা দুজনই ওই এলাকার মৃত নুরুল আফছার ও মৃত কামরুন নাহার কাজলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছরের ব্যবধান বড় ভাই মোবারক হোসেন ও ছোট ভাই সাখাওয়াত হোসেনের মধ্যে। সম্পর্কে দুজনই ছিল বন্ধুর মতো। বড় ভাই মোবারক হোসেন হঠাৎ জন্ডিস রোগে আক্রান্ত হন। অনেক চিকিৎসা করেও মুক্তি পাননি। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বড় ভাই মোবারক হোসেন গত রোববার (১৬ জুন) বাড়িতে মারা যান। ওই দিনই বড় ভাইয়ের দাফন শেষে শোকাবহ হৃদয়ে ঘরে ফিরে যান ছোট ভাই সাখাওয়াত হোসেন।

কোরবানির দিন গরু জবাই করার পরে ছোট ভাই সাখাওয়াত চলে যান বড় ভাইয়ের কবরের পাশে। সেখানে বসে অশ্রুসিক্ত নয়নে বড় ভাইকে ডাকতে ডাকতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় মারা যান সে।

এদিকে একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সৈয়দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমিনুল ইসলাম মামুন বলেন, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। তারা তিন ভাই। মোবারক ও সাখাওয়াত দুজনই ছিল বন্ধুর মতো। তাই বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে একদিনের ব্যবধানে মারা গেল ছোট ভাইও। তারা দুজনই বিবাহিত। মোবারক হোসেনের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এ ছাড়াও এলাকার মধ্যে তারা ছিল খুবই নম্র ভদ্র ও পরিচিত মুখ। তাদের এই মৃত্যুতে এলাকার মধ্যে নেমে আসে শোকের ছায়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১০

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১১

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১২

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৪

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৫

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৮

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৯

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

২০
X