বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
বজ্রপাতে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতের ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শ্যামনগরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৩৭) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী।

খুলনার কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলি মোড়ল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেলযোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশে রওনা দিলে দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩নং এলাকায় বৃষ্টি শুরু হয়। এসময় তারা একটি মৎস্য ঘেরে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই এনায়েত ও নাজমুলের মৃত্যু হয়। এ ছাড়া মৃত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুটির নানা মুছা গাজী হাসপাতালে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১০

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১১

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১২

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১৩

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৪

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১৫

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৬

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৭

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৮

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৯

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

২০
X