কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা থানা। ছবি : কালবেলা
নেত্রকোনার কলমাকান্দা থানা। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম রিফাত হোসেন (১০)।

শুক্রবার (২১ জুন) দুপুরে বাড়ির সামনে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। রিফাত উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিফাত তার পরিবারের সঙ্গে গাজীপুরে থাকত। সেখানে একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। গত ২০ দিন আগে তার পরিবার নিজ বাড়িতে চলে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে বানের পানিতে গোসলে নামে রিফাত। শিশুটি সাঁতার না জানায় পানি স্রোতে ভেসে যায়। এক পর্যায়ে নিখোঁজ হয়ে পড়লে প্রতিবেশী শিশুরা তার পরিবারের লোকজনকে জানালে তার আগে খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখেন। পরে তারা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, সাঁতার না জানাতে রিফাতের মৃত্যু হয়েছে। পরিবারে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X