ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার 

নিহত তপু হোসেন। ছবি : সংগৃহীত
নিহত তপু হোসেন। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে তপু হোসেন (১৪) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার মশুরিয়াপাড়া এলাকার অরন্য ছাত্রাবাসের ৩য় তলা থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ১৬ জুন ওই কিশোরকে নিখোঁজ উল্লেখ করে নিহতের মা (মজিরন বেগম) ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে মরদেহের খোঁজ পান। নিহত তপু ওই এলাকার রিকশা চালক আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, ঈদের দুইদিন আগে মাদক সেবন নিয়ে তপুর সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন যুবকের। পরে তারা কৌশলে ডেকে নিয়ে তপুকে হত্যা করে। হত্যার পর লাশ কয়েক টুকরো করে বস্তাবন্দি করে উল্লেখিত ওই ছাত্রাবাসের ৩০৫ নং রুমের একটি ট্যাংকের মধ্যে রেখে পালিয়ে যায়। এর আগে নিখোঁজের পরদিন হত্যাকারীরা তপুর বাবার মুঠোফোনে কল দিয়ে বিকাশে টাকা দাবি করেন। বিকাশে টাকা আদানপ্রদানের সূত্র ধরেই পুলিশ সন্দেহ করে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে নিহত তপুর লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ এখনও থানায় আসে নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X