লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ
ইঞ্জিন বিকল

ট্রেন বিলম্বের ঘটনায় স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের হামলা

ইঞ্জিন বিকল হয়ে লালমাই স্টেশনে দাঁড়িয়ে থাকা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
ইঞ্জিন বিকল হয়ে লালমাই স্টেশনে দাঁড়িয়ে থাকা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

কুমিল্লায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন বিলম্বের ঘটনায় রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। শনিবার (২২ জুন) সন্ধ্যায় কুমিল্লার লালমাই রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলসূত্র ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন বিকেল ৫টা ১০ মিনিটে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে লালমাই রেল স্টেশনে দাঁড়িয়ে যায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ট্রেনটির ওই স্টেশনে স্টপেজ ছিল না

এদিকে, আটকে পড়া ট্রেনের যাত্রীরা ট্রেনের বিলম্বের কারণে স্টেশনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা স্টেশনে ভাঙচুর চালায়। ট্রেনের বিক্ষুব্ধ যাত্রীদের ছোঁড়া ইট-পাটকেলে স্টেশনের বিভিন্ন কক্ষের বেশ কয়েকটি দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় ট্রেনে থাকা নারী-শিশুসহ অন্যান্য যাত্রী ও রেল কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে।

লালমাই রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হঠাৎ স্টেশন এলাকায় বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা স্টেশন ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বিশ্রামাগারের ৪-৫টি জানালার কাঁচ ভেঙে যায়।

এদিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে মেরামতের পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি প্রায় তিন ঘণ্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X