

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে আবদুল মমিন নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মমিন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন আব্দুল মমিন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। রেললাইনে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।
লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি ছুটিতে আছি তবে বিষয়টি শুনেছি।