বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০১:১৬ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জোড়া খুন : প্রধান আসামির পিস্তলসহ গুলি জব্দ

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের মামলার প্রধান আসামি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর লাইসেন্স করা একটি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

গত সোমবার রাতে সদর থানা পুলিশের একটি দল তার উপশহরের বাড়িতে তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো জব্দ করে।

জোড়া হত্যা মামলার বাদী হেনা বেগমের অভিযোগ, শহরের চকরপাড়ায় তার ছেলে শরিফ ও তার বন্ধু রুমনকে হত্যার সময় পিস্তল দিয়ে গুলি ছোঁড়া হয়েছিল। এতে শরিফের আরেক বন্ধু হোসাইন ওরফে হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। তবে পুলিশ বলছে, এই পিস্তল দিয়েই গুলি করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, জব্দ করা লাইসেন্স করা পিস্তলটি চীনের তৈরি। ২০২৪ সাল পর্যন্ত অস্ত্রটি নবায়ন করা। জোড়া হত্যাকাণ্ডের সময় এই অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, গুলির হিসাবও ঠিক আছে কি না বা গুলি ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই জোড়া হত্যা মামলায় সৈয়দ কবির আহমেদ মিঠুসহ ৪ আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি গতকাল পর্যন্ত তারা স্বীকার করেনি। গতকাল রিমান্ডের ২য় দিন পার হয়েছে। আরও ২ দিন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৭ জুন ঈদের দিন মধ্যরাতে শহরের নিশিন্দারা চকরপাড়ায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার তদন্তকারি কর্মকর্তা আরও জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় যে চারজনকে রিমান্ডে আনা হয়েছে তারা হলো মামলার প্রধান আসামি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া উপশহর এলাকার মৃত আকিল আহমেদের ছেলে সৈয়দ কবির আহমেদ মিঠু। নিশিন্দারা খাঁ পাড়ার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ (২৩), সুলতানগঞ্জ পাড়ার ইসমাইল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা আজবিন রিফাত (১৯) ও নিশিন্দারা খাঁ পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৬)। চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হবে।

গত ২৪ জুন তাদের ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। এর আগে মামলার তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর মো. শাহিনুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১০

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১১

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১২

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৩

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৫

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৬

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৭

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৮

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৯

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

২০
X