কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
পাবলিক বিশ্বদ্যালয়

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন কেন নয় : হাইকোর্ট

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কেন স্বাধীন নিয়োগ কমিশন গঠন করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

একইসঙ্গে শিক্ষা খাতে দুর্নীতি দমনে বিভিন্ন সময়ে দেওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা কেন বেআইনি হবে না, সেটাও রুলে জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক, তার সঙ্গে ছিলেন আইনজীবী মনজুর নাহিদ ও আনিচুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ৩ জুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নানা অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা এ রিটটি করেন।

আইনজীবী অনীক আর হক জানান, ইউজিসি সরকারের কাছে প্রতিবছর প্রতিবেদন জমা দেয়, বিভিন্ন সুপারিশও করে থাকে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুর্নীতিসহ বিভিন্ন বিষয় প্রতিবেদনে উল্লেখ থাকে। ইউজিসির আইন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর তা পালন করা দায়িত্ব। কিন্তু সেগুলো পালন করতে দেখা যায় না। ফলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণে রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রিট আবেদনকারী মো. নূরুল হুদা গত ১৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X