কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে বাংলা কলেজ ও বিইউবিটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে করেন বাংলা কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ জানায়, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী বেলা ১২টার পর থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। তাদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর বিশ্বরোডে বিক্ষোভ করেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘রক্ত ঝরেছে আমার ভাই, বসে থাকার সময় নাই’, ‘দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত’, ‘কোটাপ্রথা নিপাত যাক’ এমন নানা স্লোগানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প ইত্যাদি নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। সেসময় কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা যায়।

একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত তিনশ শিক্ষার্থী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১০

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১১

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১২

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৩

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৪

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৫

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৭

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৮

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৯

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

২০
X