কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমকে হুমকিদাতা আবু কারাগারে

হুমকিদাতা আবু আহম্মদ। ছবি : সংগৃহীত
হুমকিদাতা আবু আহম্মদ। ছবি : সংগৃহীত

আলাচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা এ তথ্য জানান।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কাদির তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ সময় আবু আহম্মদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরও পড়ুন : হত্যার হুমকি পেয়ে জিডি করলেন হিরো আলম

জানা গেছে, গত ২৪ জুলাই রাতে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ওইদিন রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। এরপর গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আবু আহম্মদকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X