বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক হিসেবে তারেক রহমান আইনের আওতায় এসেছে : দুদক পিপি

তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। পুরোনো ছবি
তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলাটি রায়ের জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায়ের দিন ধার্য করেন। এ মামলায় তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল।

আরও পড়ুন : বিএনপির ‘জামাকাপড় আনা’ নির্দেশনার রহস্য কী?

এ বিষয়ে তিনি বলেন, এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। প্রত্যেক নাগরিক আইনের কাছে সমান। তারেক রহমান এ দেশের নাগরিক হিসেবে আইনের আওতায় এসেছে। তিনি জিয়াউর রহমানের ছেলে হিসেবে নোটিশ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক নেতা হিসেবে নোটিশ দেওয়া হয়নি। নোটিশের মধ্যে কোনো রাজনৈতিক কথাও উল্লেখ নেই। নোটিশের আলোকেই এ মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলায় সকল অভিযোগ প্রমাণ করতে পেরেছি। দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছর ও ২৭(১) ধারায় সর্বোচ্চ শাস্তি দশ বছরের সর্বোচ্চ কারাদণ্ডের বিধান রয়েছে। তাদের দুজনের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১০

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১১

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১২

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৩

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৪

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৫

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৬

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৮

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৯

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

২০
X