কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

আদালতের গেট ভেঙে ভেতরে প্রবেশ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
আদালতের গেট ভেঙে ভেতরে প্রবেশ করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ( সিএমএম) হামলা চালিয়েছে আন্দোলনকারীরা । এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন।

রোববার (০৪ আগস্ট) বেলা ১১টার ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে।

জানা গেছে, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়েছে। পরে আন্দোলনকারীরা রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজারের দিকে পিছু হটে।

এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান।

এরও আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X