কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আরেক আইনজীবী আহত হয়েছেন। আহত আইনজীবীর নাম ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম হত্যার উদ্দেশে আমাকে ছুরিকাঘাত করেন। আমি এ হামলার বিচার চাই।’

জানা গেছে, ছুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু জিততে পারেননি।

এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।

ভিডিওতে আহত আইনজীবীকে বলতে শোনা যায়, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। অ্যাডভোকেট কাউয়ুম নামে এক আইনজীবী হঠাৎ এসেই আমাকে বলে, তুই কোর্টে ডিস্টার্ব করস, তোকে ছাড়ব না। এরপর আমাকে ছুরিকাঘাতে আহত করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১০

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১১

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৩

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৪

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৬

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৭

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৮

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৯

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X