কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আরেক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার

মোজাম্মেল বাবু। ছবি : সংগৃহীত
মোজাম্মেল বাবু। ছবি : সংগৃহীত

লিজা আক্তার হত্যা মামলায় গত ১৭ সেপ্টেম্বর একাত্তর টেলিভিশনের সিইও সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর তাকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সৌমিত্র সাহা আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের সামনে তৌহিদুল ইসলাম ভুঁইয়া গুলিতে আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে গত ২১ জুলাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

এ মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর পর মোজাম্মেল বাবুকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে জনতা।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১০

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১১

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৩

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৪

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৫

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৬

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৭

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৯

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

২০
X