চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষককে যাবজ্জীবন 

আদালত ভবন, চট্টগ্রাম। ফাইল ছবি
আদালত ভবন, চট্টগ্রাম। ফাইল ছবি

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নে একটি নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি শিপন হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বক্তা সেরাং এর বাড়ির মৃত আবুল কালাম প্রকাশ ফখড়ের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া।

তিনি বলেন, প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে পিপির সাথে অংশ নেন অ্যাডভোকেট শিমুল বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া ও চৈতি বড়ুয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৯ জুন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এর নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী (৭) পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে সকাল সাড়ে দশটার দিকে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। সেদিন বড় ভাই গাড়ি নিয়ে দূরবর্তী এলাকায় যাওয়ায় মাদ্রাসায় যেতে পারেনি।

মাদ্রাসার বারান্দায় ভাইয়ের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় শিক্ষক তাহের ছাত্রীকে তার অফিস রুমে ডাকেন। ছাত্রী যেতে না চাইলে বেত দিয়ে পিটিয়ে তাকে অফিস রুমে নিয়ে যায়। সেখানে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক তাহের। ধর্ষণের কথা কাউকে বললে পুনরায় পেটানো হবে বলে ভয়ভীতি দেখানো হয়।

শিক্ষক পুকুরে গেলে ওই ছাত্রী পালিয়ে বাড়িতে চলে আসে।পরে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ছাত্রীর পিতা ২০২১ সালের ১৩ জুন সন্দ্বীপ থানায় বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ট্রাইব্যুনালে চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ মোট সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১০

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১২

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৩

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৫

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৬

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৭

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৮

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

২০
X