কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার নিরব ৩ দিনের রিমান্ডে

গ্রেপ্তার নিরব। ছবি : কালবেলা
গ্রেপ্তার নিরব। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালি ব্যাংকে ডাকাতির চেষ্টায় দায়ের মামলায় গ্রেপ্তার যুবক লিয়ন ওরফে নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এ আদেশ দেন।

এ মামলার অপর দুই কিশোর আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ কালাম খান।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, আসামিরা চুনকুটিয়া এলাকায় অবস্থিত রূপালি ব্যাংক জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৬ লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯-এ পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর সেনাবাহিনীর সদস্যরা এলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আসামিরা। রিমান্ডে নেওয়া লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১১

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১২

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৩

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৫

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৬

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৭

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৮

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১৯

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

২০
X