কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধের হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কারও নাম উল্লেখ না করে অভিযোগ দায়ের করেন তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ট্রাইবুনালে অভিযোগ দায়ের শেষে স্নিগ্ধ সাংবাদিকদের বলেন, নিজেদের উদ্যোগে মুগ্ধ হত্যার প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেনসিকের মাধ্যমে চেহারা ঠিক করে আইনের আওতায় আনতে পারে তদন্তকারী সংস্থা।

তিনি বলেন, অভিযোগে এখনো কারো নাম মেনশন করা হয়নি। এখন শুধু অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করা সম্ভব।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।

ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন যুবক ‘পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামের ওই যুবক পুলিশের গুলিতে নিহত হন। মূলত জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, আন্দোলনে সর্বসাধারণের সম্পৃক্ততা ঘটে।

মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১০

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১১

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১২

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৩

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৫

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৬

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৭

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৮

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৯

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X