রকি আহমেদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ
আদালতে চার্জশিট

২০ হাজার টাকায় শিশু বিক্রি করেন মিল্টন সমাদ্দার

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের শিশুদের সঙ্গে মিল্টন সমাদ্দার
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের শিশুদের সঙ্গে মিল্টন সমাদ্দার। সৌজন্য ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানবপাচার মামলার তদন্তে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। মিল্টন ২০ হাজার টাকায় ২ বছরের একটি শিশু বিক্রি করেন বলে মানবপাচার মামলার তদন্তে উঠে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে হত্যাচেষ্টা ও মানবপাচার দুই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মানবপাচার দুই মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে। ২০ হাজার টাকায় ২ বছরের এক শিশুকে নিঃসন্তান এক দম্পতিকে বিক্রি করে দেন মিল্টন সমাদ্দার। অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছি।

এদিকে চার্জশিটের বিষয়ে মিল্টন সমাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার মক্কেল তাদের চাহিদা পূরণ করতে পারে নাই বলে তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। আমরা এটা আইনিভাবে মোকাবেলা করব।

এর আগে ২০২৪ সালের ১ মে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এরপর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানবপাচার আইনে তিনটি মামলা দায়ের করা হয়। ২ বছরের একটি শিশুকে বিক্রির অভিযোগে মানবপাচার আইনে জিগাতলার বাসিন্দা এম রাকিব (৩৫) মামলাটি দায়ের করেন।

এদিকে এসব মামলায় রিমান্ড ও কারাবাস শেষে ২০২৪ সালের ১৬ জুলাই সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন মিল্টন বিশ্বাস। কারাগার থেকে বেরিয়ে ফেসবুকে ফের নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতে দেখা যাচ্ছে তাকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X