কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে মিছিল : যুব মহিলা লীগের নেত্রীসহ রিমান্ডে ৩

আদালতে তোলার মুহূর্তে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরী। ছবি : কালবেলা
আদালতে তোলার মুহূর্তে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরী। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অপর দুজন হলেন, মো. রাজু আহমেদ, মো. সিরাজুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেয়। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না, মানব না বলে বিভিন্ন স্লোগান দেয়।

এছাড়াও আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি ও নিষিদ্ধ সত্তার সমর্থনসহ তাদের কর্মকাণ্ডকে সক্রিয় করার লক্ষ্যে ওই সংগঠনকে সমর্থন করে, স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে একে অপরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করণের ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র সহ অপরাধ সংঘটনের জন্য প্ররোচিত করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার লাশ যেন এফডিসিতে না যায়’—রোজিনার হৃদয়ভাঙা আবেদন

ব্রাজিল হারলেও ভালোবাসা অটুট, আবেগে ভাসলেন তটিনী

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কমেছে জ্বালানি তেলের দাম, স্বাভাবিক হচ্ছে বিশ্ববাজার

রাঙামাটিতে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ

১০

পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে

১১

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

১২

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

১৩

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১৪

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

১৫

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

১৬

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৭

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

১৮

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

১৯

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

২০
X