কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রীর মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না : হাইকোর্ট

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়, পরিবেশ, জনদুর্ভোগ ও এলাকাবাসীর স্বার্থ বিবেচনায় নিয়ে মেরাদিয়া এলাকায় পশুর হাট বসানোর অনুমতি দেওয়া অনুচিত। ফলে চলতি বছর ওই এলাকায় হাট বসানো যাবে না।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন।

রিটে এলাকাবাসীর পক্ষে যুক্ত থাকা আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী একটি পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। কিন্তু প্রতিবছর মেরাদিয়ায় হাট বসালে তা পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। এ কারণেই এলাকাবাসীর স্বার্থে এই রিট আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X