কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরোনো ছবি
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরোনো ছবি

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৪ মে) মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী রিটটি করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়।

পরে চলতি বছরের ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এদিকে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ।

বিক্ষোভকারীরা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা চায়। তাদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ করানো না হবে, ততদিন তারা নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবেন।

ঢাকা দক্ষিণ সিটির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ২০২০ সালের নির্বাচনে ইশরাক প্রকৃত বিজয়ী ছিলেন। কিন্তু সরকার ক্ষমতার অপব্যবহার করে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা দেয়। এখন আদালতের রায়ে প্রমাণ হয়েছে ইশরাকই বৈধ মেয়র। তবুও তাকে শপথ করানো হচ্ছে না- এটা খুবই সন্দেহজনক।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X