কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

অসীম কুমার উকিল ও অপু উকিল। ছবি : সংগৃহীত
অসীম কুমার উকিল ও অপু উকিল। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে উত্তরার সাততলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া অপু উকিলের নামে থাকা ৫টি দোকান দেখভালেও রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরে সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং রাজধানীর একটি শপিং মলের ৫টি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X