কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
দুদকের মামলা

পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের ৬ বছরের কারাদণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুই ধারায় সাজা একত্রে চলবে বিধায় তাকে তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

আসামি জেলহাজতে থাকায় ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী সে সময়সীমা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে। আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেন এবং সরকারি দায়িত্ব পালনকালে তা অবৈধভাবে অর্জনের অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী এসএমএম আখতার হামিদ। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১০

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১১

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১২

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৩

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৪

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৫

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৬

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৭

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৮

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৯

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

২০
X