বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পর খালাস পেলেন মুফতি ইজহার

চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৪ বছর পর খালাস পেয়েছেন চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আটজন।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান এ রায় দেন।

খালাস পাওয়া বাকি সাত আসামি হলেন, মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।

২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র‍্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। বিস্ফোরক মামলাটি চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

রায়ের পর মুফতি ইজহারের পক্ষের আইনজীবী আবদুস সাত্তার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘১৪ বছর ধরে বিচারের নামে অবিচার চলেছে। এটা ভুয়া মামলা। র‍্যাব তৎকালীন সরকারপ্রধানের নির্দেশে এই জঙ্গি নাটক সাজায়। গোপন সংবাদের কথা বলে কয়েকজন নিরীহ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে রাউজানের রাবারবাগানে জঙ্গি আস্তানার গল্প বানায়।’

তিনি বলেন, ‘রাতভর গোলাগুলি হলেও সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। শুধু কয়েকটি ধর্মীয় বই, কিছু ব্যাটারি আর কিছু যন্ত্রপাতি উদ্ধার দেখানো হয়। এরপর বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়।’

সাত্তার বলেন, ‘যাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল তারা অনেক আগে থেকেই নিখোঁজ ছিলেন। কেউ এক মাস, কেউ দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। সে সময় পত্রিকায় বিজ্ঞপ্তিও এসেছিল।’

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে তিনি বলেন, ‘মোট তিনজন সাক্ষী এসেছেন। বাকি সাক্ষীরা কেউ আসেননি, কারণ মামলায় কোনো সত্যতা ছিল না।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X