কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
কর ফাঁকি

অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এলইডি বিলবোর্ড স্থাপন-সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল, চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশনের নিজস্ব জমি বা ভবন এবং সিটি করপোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে এলইডি সাইন বরাদ্দের রেট প্রতি বর্গফুট ২০ হাজার টাকা নির্ধারিত ছিল। তা সত্ত্বেও আসামিরা অত্যন্ত কৌশলে মাত্র ৮০০ টাকা দেখিয়ে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি করেছেন। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এর মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি হয়েছে। রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনজনের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণীর আদেশ দেওয়া হয়েছে। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X