কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৪১ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ডিএসসিসির ১০০ কর্মী। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ডিএসসিসির ১০০ কর্মী। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় ১০০ পরিচ্ছন্নকর্মী অংশ নেন।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

কর্মীরা আদালত ভবন ও এর প্রাঙ্গণের আনাচে-কানাচে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিষ্কারের ফলে আদালত প্রাঙ্গণে অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে।

এদিকে আদালত প্রাঙ্গণে আসা আইনজীবী, বিচারপ্রার্থী জনগণসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হচ্ছে ৮০টি বিন।

ঢাকার অধস্তন আদালতগুলো সরকারি ছুটির দিন ব্যাতীত সবসময় থাকে জনাকীর্ণ। হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের পদচারণায় মুখর থাকে আদালতগুলো। বিপুলসংখ্যক মানুষের পদচারণার ফলে আদালত প্রাঙ্গণে নানা ময়লা-আবর্জনা পড়ে থাকে। অনেকে ধূমপান করে অবশিষ্টাংশ যেখানে-সেখানে ফেলে রাখে। ফলে আদালত প্রাঙ্গণ তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।

পুরান ঢাকার অধিবাসী ফরিদ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণে সবসময় ময়লা পড়ে থাকত। কাগজের ঠোঙ্গা, সিগারেটের অবশিষ্টাংশসহ নানা কিছু। আজকে পরিষ্কারের ফলে ভিন্নরূপ পেল। প্রাঙ্গণটা অনেক ঝকঝকে লাগছে।

এদিকে সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে। দায়িত্ব নিয়েই তিনি তার অধীনে থাকা আদালতগুলোর বিচার কার্যে গতিশীলতা আনয়নে নানা দিকনির্দেশনা দেন। পাশাপাশি আদালতের পরিবেশ যাতে ভালো থাকে সে ব্যাপারে নানা উদ্যোগ নেন। এ উদ্যোগের অংশ হিসেবে যোগাযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১১

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৩

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৪

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৫

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৬

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৭

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৮

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৯

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

২০
X