স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০১ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

ফরচুন বরিশাল দল। পুরোনো ছবি
ফরচুন বরিশাল দল। পুরোনো ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কিনা সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।’

বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটি কবে গঠিত হবে তা ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এর প্রভাবে ফরচুন বরিশাল ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মিজানুর রহমান আরও জানান, ‘যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।’

এমন পরিস্থিতিতে বরিশালের শিরোপাধারী দলের হ্যাটট্রিক স্বপ্নও ধাক্কা খেতে পারে। গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল। তবে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এখনো কোনো আলোচনা হয়নি।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ না নেয়ায় নতুন কমিটিতে থাকছেন না। তাই ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ- সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বরিশাল কর্ণধারের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না। ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X