কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাহীন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দু’একটি দল এবং একটি ইসলামিক দল পিআর-এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।

তিনি আরও বলেন, আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট ওপিঠ। এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।

বিএনপি নেতা বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

বিএনপির লক্ষ্য ও দর্শন তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপি রাজনীতি করে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

পরে পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি ব্লক বেরিবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X