টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

তিন বোনের নিখোঁজের খবর পেয়ে নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
তিন বোনের নিখোঁজের খবর পেয়ে নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। এর মধ্যে মনিরা আক্তার নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার হওয়া মনিরা আক্তার (১১) উপজেলার কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের মেয়ে। নিখোঁজ দুই কিশোরী হলো- মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের মেয়ে আছিয়া (১২) ও মাফিয়া (৯)। মনিরা নিখোঁজ দুজনের খালাতো বোন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা পর মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মনিরা নামে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে যে পর্যন্ত খুঁজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।

তিনি আরও বলেন, যদিও রাত হওয়ায় আপতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে। আবার ভোর হলে উদ্ধারকাজ শুরু হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, আজকে সবার চোখ ফাঁকি দিয়ে অদূরে ধলেশ্বরী নদীতে যায় গোসল করতে। কিন্তু নদীতে স্রোত থাকায় এবং তারা সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করেছে এবং বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X