ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

শিয়াল। ছবি : সংগৃহীত
শিয়াল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এলাকায় শিয়ালের কামড়ে এগারজন গুরুতর আহত হয়েছেন। হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় চরম শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রাধাকানাই ইউনিয়নের পালাশতলী গ্রামের জলপাইতলা ও রইল্লারপাড় এলাকার পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাধাকানাই ইউনিয়নের ইউপি সদস্য হযরত আলী।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাদ্য ও নিরাপদ আবাসের অভাবে হঠাৎ করেই তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। মাঝে মধ্যেই কোনো না কোনো গ্রাম এলাকা থেকে শিয়াল লোকালয়ে ঢুকে লোকজনকে কামড় দিচ্ছে।

শিয়ালের কামড়ে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামগুলোর মানুষের মধ্যেও শিয়াল আতঙ্ক বিরাজ শুরু হয়।

আহতরা হলেন, হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), শুভ (১৫), সাজেদা (৩২), রাইসুল ইসলাম (২৬), জালাল উদ্দিন (৬০),ইউসুফ আলী (৪০), হাতেম আলী (৬০), হাছেন আলী (৪৮) ও আলম ফরাজী (৫০)। হামিদুল হক (৪২)। শিয়ালের কামড়ে আহত হামিদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছিলাম। এসময় একটি শিয়াল দৌঁড়ে এসে আমাকে কামড় দিয়ে আখ ক্ষেতে চলে যায়। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জলপাইতলা গ্রামের মফিজুল ইসলাম বলেন, সন্ধ্যা নামলেই প্রতিদিন ১০-১২টি শিয়াল রাস্তাঘাটে আনাগোনা করে। লোকজন একা পেলেই কামর দিয়ে চলে যায়। আমাদের গ্রামে আখ চাষ করায় শিয়াল আগে থেকেই বেশি। তবে ইদানিং শিয়ালের উপদ্রবটা খুব বেশি দেখতেছি। শিয়ালের কারণে আমরা আতংকে আছি।

রাধাকানাই ইউনিযনের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হযরত আলী কালবেলাকে বলেন, সকালে আখক্ষেত পেঁচানোর সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়।

পরে এদিন মহিলাসহ অন্তত ১০ জনকে শেয়ালে কামড়ায়। শিয়ালের কামড়ে আহতদের অধিকাংশ ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X