কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের শিশু ধর্ষণে আসামি বাচ্চুর যাবজ্জীবন 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর পূর্ব রামপুরার টিভি টাওয়ার রোড এলাকায় ৬ বছর আগে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি বাচ্চু মিয়া হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবিরের আদালত এ রায় দেন। রায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

আসামির উপস্থিতিতে রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামপুরার টিভি টাওয়ার রোডের একটি বাসার নিচতলার গ্যারেজে ভুক্তভোগী শিশুর মা কাজ করত। ২০১৯ সালের ২১ এপ্রিল দুপুরে বাসায় রান্না করা নিয়ে ব্যস্ত থাকলে ভুক্তভোগী শিশুকে ডেকে একটি রুমে নিয়ে ধর্ষণ করে আসামি বাচ্চু হাওলাদার। পরে ভুক্তভোগীর মা ওই রুমে ঢুকে তার শিশুকন্যাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।

ঘটনার দিনই রামপুরা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। পরে মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক তাসলিমা আক্তার। সে বছরের ১৬ নভেম্বর মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন। আসামি বাচ্চু বাগেরহাট জেলার ফকিরহাট থানার বড় বাহিরদিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X