কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের এক দিন পরেই ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন

ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত। পুরোনো ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত। পুরোনো ছবি

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত শুনানি শেষে তিন হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, করপোরেট ফাইন্যান্সের পরিচালক মো. কামরুল হাসান, করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

এদিন গ্রেপ্তার পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি মামুনকে পাঁচ দিন এবং অপর আসামির ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাজরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

১০

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১২

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৪

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৫

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৬

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৭

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৮

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৯

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X