কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানের সাবেক এসআই দম্পতির কারাদণ্ড

আদালতে গুলশান থানার সাবেক উপপুলিশ পরিদর্শক ফিরোজ কবির। ছবি : কালবেলা
আদালতে গুলশান থানার সাবেক উপপুলিশ পরিদর্শক ফিরোজ কবির। ছবি : কালবেলা

অর্থ পাচার আইনের মামলায় রাজধানীর গুলশান থানার সাবেক উপপুলিশ পরিদর্শক ফিরোজ কবিরের ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভাকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি ফিরোজ বরিশাল জেলার পুলিশ পরিদর্শকও ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।

এদিন জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অর্থ পাচারের অভিযোগে ২০১৭ সালের ৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১০ মার্চ আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

রায়ের আদেশে বলা হয়েছে, আসামি ফিরোজ কবিরকে অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ এক কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৩৮৮ টাকা দণ্ডিত করা হয়। আসামি সাবরিনা আহমেদ ইভাকে অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আসামি ফিরোজ কর্তৃক অর্জিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি ৮৭ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২ এর ৪(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। আসামি ফিরোজকে অর্থদণ্ডের টাকা ৬০ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ প্রদান করা হলো।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফিরোজ কবির ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ মে র্পযন্ত এবি ব্যাংক গুলশান শাখার, ডাচ বাংলা ব্যাংক, গুলশান শাখার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখার, ইসলামী ব্যাংক, গুলশান শাখা, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখার চলতি হিসাবের এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার নামে পরিচালিত ডাচ বাংলা ব্যাংকের গুলশান শাখার হিসাবে জ্ঞাত আয় বহির্ভূত সর্বমোট তিন কোটি নয় লাখ ৯৭ হাজার টাকা জমা করেন। তাদের ব্যাংক হিসাবে সমূহ পেশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের লেনদেন সম্পন্ন হয়েছে। অধিকাংশ হিসাব খোলার সময় ফিরোজ কবির অর্থের উৎস চাকরি দেখিয়েছেন। কিন্তু যে ধরনের ও যে অঙ্কের লেনদেন হয়েছে তা বেতন-ভাতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। অর্থের উৎস সম্পর্কে অভিযুক্তরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন। এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, জমাকৃত উক্ত অর্থ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত সম্পৃক্ত অপরাধলব্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X