কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী ও শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

জল্লাদ শাহজাহান ভূঁইয়া। পুরোনো ছবি
জল্লাদ শাহজাহান ভূঁইয়া। পুরোনো ছবি

প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

তিনি ৪৪ বছর জেল খেটে ৯ মাস আগে কারামুক্ত হন।

রোববার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসানের আদালতে এ মামলা করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগেরে বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন- শাহজাহানের শ্বশুর বাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

মামলার বিষয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে প্রতারণার ফাঁদ ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া দশ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করে। আমি আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে আমি ন্যায়বিচার পাব বলে আশা করি।

শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

১০

হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

১১

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১২

বড় দায়িত্বে বিরোধী দল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

১৩

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

১৪

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

১৫

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

১৬

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

১৭

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

১৮

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

১৯

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

২০
X