বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।
আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।

বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ভিকটিম হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো. হামিদুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মো. আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামিদেরকে ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা দেয়। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেয়। টাকা নেওয়ার পর আসামীরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তা ছাড়া ২৩ জনকে জাল ভিসা দেয়। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

গ্রেপ্তারের বিষয়ে ডিসি মিডিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা থেমে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পল্টন মডেল থানার মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া প্রতারকচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X