গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আকতারুজ্জামান। ছবি : কালবেলা
গ্রেপ্তার আকতারুজ্জামান। ছবি : কালবেলা

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, দুপুর আড়াইটার সময় বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে পায়চারী করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে বিচারপতির লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি বলেন, তিনি ফুলছড়ি উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ রকম ঘটনাটি জানা ছিল না। ঘটনার সত্যতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X