কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত ২৩ ডিসেম্বর আদালত মহিউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম আসামি নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি নূরজাহান বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং অসৎ উপায়ে উপার্জিত ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

গত গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নূরজাহানের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাংকটি থেকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X