কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই যুবককে কারাদণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেপ্তার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বুধবার (৭ মে) বিকেল ৫টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলচালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে শুভকে সিগন্যাল দিয়ে থামান এবং তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র প্রদর্শন না করে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে তাদের সঙ্গে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। বিষয়টি নারী সার্জেন্ট তাৎক্ষণিকভাবে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং লালবাগ থানার সহায়তায় তাদের থানা হাজতে পাঠান।

তিনি আরও জানান, এই ঘটনার পরবর্তীতে নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী নির্যাতন / সেই পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X