কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জেপি নেতা সালাম হত্যা : মা-মেয়ে ৫ দিনের রিমান্ডে

আদালতে আসামিরা। ছবি : সংগৃহীত
আদালতে আসামিরা। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সালাম বাহাদুরের হত্যা মামলায় গ্রেপ্তার মা ও মেয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হলেন- মা মমতা বেগম ও মেয়ে কামরুন্নাহার চাঁদনী।

এদিন মা-মেয়েকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আকতারুজ্জামান।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকা ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গাজিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত ১২টার দিকে একটি লাল রঙের প্রাইভেটকার থেকে দুই তরুণ-তরুণী ফেলে দেওয়ার পর মরদেহ উদ্ধার করে মর্গে নেয় পুলিশ। এ ঘটনায় সালাম বাহাদুরের ছোট ভাই আব্দুল করিম খলিফা বাদী হয়ে ১৬ জুলাই শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন: ভোটে জিতেই স্ত্রীকে তালাক দিলেন আ.লীগ নেতা

নিহত সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার ছিলেন। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X