কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে ‘সি’ ইউনিটের ভুল প্রশ্ন, আহ্বায়ককে অব্যাহতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রান্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ‘সি’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহকে আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯ হাজার ৯৫২ শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে ৪১ জন।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষার শুরুতে মানবিক বিভাগের ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং প্রায় ৪০ মিনিট দেরিতে পরীক্ষা শুরু হয়।

এ বিষয়ে ‘সি’ ইউনিটের সদস্য সচিব মাহমুদুল হাসান রাহাত জানান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ায় কিছু কেন্দ্রে বিভ্রান্তি তৈরি হয়। ভুলক্রমে মানবিক বিভাগের প্রশ্নপত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত সংশোধন করে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই ভুল হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন পরিবর্তন করেছি এবং পরীক্ষার্থীদের বিলম্বিত সময়ের জন্য অতিরিক্ত সময় দিয়েছি।

তবে প্রশ্ন বিভ্রাট ও দায়িত্বে গাফিলতির অভিযোগে অধ্যাপক আহসান উল্লাহকে পরীক্ষার ফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা এবং অসঙ্গতির কারণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X