কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ, ফল আগামী সপ্তাহে

বুটেক্স ভর্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত
বুটেক্স ভর্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে পরীক্ষা দিলেন সাতজন শিক্ষার্থী। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য তেজগাঁওয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

লিখিত দুইশ মার্কসের পরীক্ষার ভিত্তিতে আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সুষ্ঠু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এবারের ব্যাচ হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ব্যাচ। ভর্তি পরীক্ষায় অংশ নিতে খুব সকাল থেকেই অভিভাবকসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুটেক্স ক্যাম্পাসের আশপাশের এলাকায় উপস্থিত হতে থাকে। সকাল সাড়ে ৮টায় একযোগে দুটি গেটই উন্মুক্ত হয় শিক্ষার্থীদের জন্য। কড়া নিরাপত্তার ও তল্লাশি পেরিয়ে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ধরনের মানসম্মত প্রশ্নপত্র হওয়া উচিত তেমনটাই হয়েছে বুটেক্সে। সার্বিক সহযোগিতা করার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুটেক্স প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সার্বিক সেবায় কাজ করে বুটেক্স ছাত্রলীগ, বুটেক্স সাংবাদিক সমিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও জেলাভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X