খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণায় অধিক গুরুত্ব দিতে হবে’

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন এগিয়ে যায়, তেমনি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘মাস্টারিং ইওর থিসিস : ফ্রম ড্রাফট টু ডিফেন্স’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের বিষয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল কাজ করছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করাতে হবে। তথ্যভিত্তিক রিসার্চ, কোয়ালিটি কারিকুলাম সব কিছুই এতে চিহ্নিত করা হয়। যার ওপর ভিত্তি করে অ্যাক্রেডিটেশন দেওয়া হয়। পরে তাদের র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়।

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশে এখন কোনো বিশ্ববিদ্যালয় নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে নেই। নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে না থাকার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এজন্য সবার আগে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় এনে নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া জরুরি।

তিনি আরও বলেন, এ কর্মশালায় যে দুজন কী-নোট স্পিকার রয়েছেন, তারা তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে অনেক উচ্চ পর্যায়ে কাজ করছেন। তাদের সংস্পর্শে এসে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদী আমি। এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ ও একই ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১০

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১১

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১২

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৪

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৫

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৬

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৯

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

২০
X