জবি প্রতিনিধি,
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষক-শিক্ষার্থী সংলাপ

জবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’

শিক্ষক-শিক্ষার্থীর সংলাপ ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’-এর পোস্টার। ছবি : কালবেলা
শিক্ষক-শিক্ষার্থীর সংলাপ ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’-এর পোস্টার। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক শিক্ষক-শিক্ষার্থী সংলাপ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে আলোচক হিসেবে থাকছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাহ নিসতার জাহান কবির এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, অবকাঠামোগত উন্নয়নসহ উচ্চশিক্ষা বাণিজ্যিকীকরণ ওই সেমিনারের আলোচনার বিষয় হিসেবে থাকছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝেছি এ গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন না থাকার ফলে গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষকরা, যাদের আমরা অভিভাবক হিসেবে জানি তারা আমাদের পক্ষে অবস্থান নিতে পারেননি।

একই সঙ্গে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকীর্ণ অবকাঠামো বিস্তৃত করার জন্য কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাস গড়ে তোলা জরুরি। এ সব বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার জন্যই আমাদের এ সংলাপের আয়োজন করা।

এই সংলাপে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X